
শ্রী তাপস কুমার দেবনাথ (জন্ম: ১৫.০১.১৯৫৭), পিতা স্বর্গীয় ডাঃ হরেন্দ্র চন্দ্র দেবনাথ, ডি.এম.এস., এবং মাতা স্বর্গীয়া চারুবালা দেবনাথ; বর্তমানে ১২০/৭, গড়ফা মেইন রোড, পোঃ- সন্তোষপুর, থানা গড়ফা, কলকাতা ৭০০০৭৫, পশ্চিমবঙ্গ ঠিকানায় বসবাস করছেন।
শ্রদ্ধেয় শ্রী দেবনাথ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা:-
M.Sc. (Statistics, Kalyani University), B.Sc. (Calcutta University) এবং Jadavpur University থেকে Computer Science-এ ডিপ্লোমা করেছেন।
চাকুরী জীবনের বিভিন্ন দিক:- প্রথম জীবনের চালচিত্র: (প্রত্যেকটি প্রতিষ্ঠানেই তিনি উচ্চ পদে প্রতিষ্ঠিত ছিলেন।
ক) UNICEF CRESSIDA Project
খ) Comprehensive Area Development Corporation (CADC), প্রতিষ্ঠানটি Panchayat and Rural Development Department (Govt. of West Bengal)-এর আন্ডারে রয়েছে।
গ) Central Coalfields Limited (Coal India), Govt. of India.
সর্বশেষ এবং সহযোগী প্রতিষ্ঠানসমূহ যা তার জীবনের চলার পথে নতুন দিগন্ত খুলে দেয়।
ক) তিনি West Bengal Statistical Service (W.B.S.S.) পরীক্ষা যা West Bengal Public Service দ্বারা পরিচালিত (সাল ১৯৮৩-৮৪) হয়েছিল, তাতে দ্বিতীয় স্থান অধিকার করে সরাসরি রাশিবিজ্ঞানী (Statistician) হিসেবে জীবনের যাত্রা শুরু করেন, পদমর্যাদায় যা ASSISTANT DIRECTOR-এর সমতুল্য। কর্ম প্রতিষ্ঠানের নাম, Bureau of Applied Economics & Statistics, Govt. of West Bengal। ধাপে ধাপে কর্মধারা এগিয়ে চলে। তিনি একসময় West Bengal Higher Statistical Service (W.B.H.S.S.)-এ উন্নতি লাভ করেন। পদের নাম DEPUTY DIRECTOR, পরে আরো উঁচু স্তর West Bengal General Service-এ উন্নতি লাভ করেন। পদের নাম ছিল প্রথমে ADDITIONAL DIRECTOR হিসেবে এবং পরে সর্বশেষ এবং সর্বোচ্চ পদ DIRECTOR পদে প্রতিষ্ঠা লাভ করেন। West Bengal Higher Statistical Service, West Bengal General Service, প্রতি স্তরেই কঠিন পদক্ষেপ Public Service Commission এবং GOVERNOR-এর অনুমোদনে প্রতিষ্ঠা লাভ করেন।
DIRECTOR পদে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত চাকরির সীমানা থাকলেও, তিনি দু-দুবার একই পদে পুনঃপ্রতিষ্ঠা লাভ করেন। ২০১৯ সাল পর্যন্ত ছিল তার চাকুরী জীবনের সীমানা।
খ) এই সময়কালে অর্থাৎ ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ এবং স্বনামধন্য অ্যাসোসিয়েশন (যারা নিয়ে গবেষণা করেন), নাম Indian Association for Research in National Income and Wealth-এ EXECUTIVE COMMITTEE MEMBER হিসেবে অধিষ্ঠিত ছিলেন, যার প্রেসিডেন্ট ছিলেন (সেই সময়কালে), Dr. Pranab Sen (Former Chairman, National Statistical Commission)। প্রতিষ্ঠানটি CENTRAL STATISTICAL OFFICE (CSO), Sardar Patel Bhavan, Samsad Marg, New Delhi 110001-এ অবস্থিত।
গ) চাকরির পাশাপাশি তিনি শিক্ষা জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)-এর অধীনে স্বনামধন্য কলেজ, যার নাম – আনন্দ চন্দ্র কলেজ, সংক্ষেপে A.C. College; (সেখানকার শিক্ষা ব্যবস্থায় Guest Lecturer হিসেবে অধিষ্ঠিত ছিলেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্মান (প্রতিষ্ঠানের নাম)
ক) Governor’s Secretariat, West Bengal (2008).
খ) North Bengal University (2016).
গ) Visva-Bharati, Santiniketan (2016).
ঘ) Asiatic Society, Kolkata (2008).
ঙ) Bankura Christian College, Bankura (2016).
চ) বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন অ্যাসোসিয়েশনের নাম, Indian Association for Productivity, Quality and Reliability এবং Presidency University Kolkata-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনার (২০১৮), বিষয় ছিল “Some Recent Issues in Sampling” অনুষ্ঠিত হয়েছিল, P.C. Mahalanobis Auditorium, Baker Building, PRESIDENCY UNIVERSITY, Kolkata, সেখানে Lecture দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন।
সামাজিক কর্মধারা:
ক) তিনি আসাম বঙ্গ যোগী সম্মিলনীর দু’বার Executive Committee মেম্বার ছিলেন, ২০১২-২০১৫ এবং ২০২১-২০২৪ সালে।
খ) তিনি Chief Election Commissioner-এর পদমর্যাদায় ২০২০ এবং ২০২৩ সালে বিবেক নগর দেবালয় সমিতির (যাদবপুর) দ্বারা অনুষ্ঠিত Election প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন।
লেখক:
তিনি একটি বই লিখেছেন, যার নাম, “My Golden Rice ‘Aus’ You Come Back” – Nobel Laureate Amartya Sen দ্বারা বিশেষভাবে সম্মানিত হয়েছেন। এছাড়াও বইটি Dr. Ashis Banerjee, Deputy Speaker, West Bengal, Legislative Assembly এবং অনেক গুণী মানুষ দ্বারা সম্মানিত হয়েছে।
