২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বৎসরের ছাত্রবৃত্তি প্রদান
তাং: ৩১/০৮/২০২৫ ইং
এতদ্বারা ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা (State, CBSE, ICSE, ISC) উত্তীর্ণ যোগীনাথ সম্প্রদায়ভুক্ত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এককালীন বৃত্তির আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারীকে উক্ত পরীক্ষায় [ দশম অথবা দ্বাদশ ] ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। সম্পূর্ণ মেধা ও আর্থিক মানদণ্ডের বিচারে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হবে।
আবেদনকারীকে “আবেদন পত্রের নমুনা” অনুযায়ী A4 সাইজের সাদা কাগজে আবেদন করতে হবে। বোর্ডের প্রদত্ত Mark Sheet ও আবেদনকারীর যে কোন পরিচয়পত্র [ আধার কার্ড / ভোটার কার্ড ইত্যাদি ] প্রতিলিপিসহ আবেদনপত্র সম্মিলনী অফিসে পৌঁছাইবার শেষ সময়সীমা ৩০শে নভেম্বর, ২০২৫।
বিজ্ঞপ্তিটি সম্মিলনীর ওয়েবসাইটেও দেওয়া আছে। প্রার্থী চাইলে আবেদন পত্রটি সেখান থেকে Download করে আবেদন করতে পারেন। সরাসরি online-এও আবেদন করতে পারেন।
www.abysonline.org -> click on the Menu bar -> News → Notification for Annual Stipend
বি:দ্র:
১. Online আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সুপারিশকারীর নিকট হইতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সুপারিশ-পত্রটিও Upload করতে হবে।
২. সুপারিশের বয়ানটি Website থেকে download করে, সুপারিশটি নেবার পর scan করেও upload করতে পারেন।
৩. সুপারিশকারীর, সম্মিলনীর আজীবন সদস্য সংখ্যা জানা না থাকিলে, (M) 9123995540- (দেবাশিষ নাথ) কে Phone করে সেটি জেনে নিতে পারেন।
সম্পাদক,
আসাম বঙ্গ যোগী সম্মিলনী
Download the offline notice and Forms:
Offline Notice and Sample Recommendation Letter
Offline Scholarship Application Form
